# ময়মনসিংহ গীতিকা (রিভিউ)

- Author: [নীরা সাদীয়া](https://sonelablog.com/author/neera-sadeea/)
- Published: 2017-09-26T03:05:47+00:00
- Updated: 2017-09-26T03:11:14+00:00
- Category: [এদেশ](https://sonelablog.com/category/this_country/), [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/), [সাহিত্য](https://sonelablog.com/category/literacy/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b9-%e0%a6%97%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%89/

---

বানিয়াচঙের সোনাফর দেওয়ানের দুই ছেলে আলাল ও দুলাল। দেওয়ানের স্ত্রী মৃত্যুশয্যায় থেকে স্বামীকে অনুরোধ করে গেছেন তাঁর মৃত্যুর পর যেন স্বামী আর কাওকে বিয়ে না করেন, সন্তানদের জন্য যেন সৎ মা না আনেন। স্ত্রী সৎ মায়ের অত্যাচার বোঝাতে একটি কবুতরের গল্প বলেন যেখানে স্ত্রী কবুতর মারা গেলে পুরুষ কবুতরটি বিপাকে পরে। ছানা দুটোকে রেখে খাবার আনতে যাবে নাকি ছানাদের পাহাড়া দেবে? তাই একটি নতুন স্ত্রী কবুতর আনে। সেই সৎ মা ছানা দুটোকে মেরে ফেলে। এরকম কাতরভাবে সোনাফর দেওয়ানের স্ত্রী অনুরোধ করে আলাল দুলালকে স্বামীর হাতে শপে দিয়ে মারা যান। স্ত্রীর মৃত্যুুর পর তাদের সংসার এলোমেলো হয়য়ে পরে। উজির নাজির সর্বক্ষণ পরামর্শ দেয় ২য় বিবাহ করার জন্য। কিন্তু স্ত্রীর অনুরোধের কথা ভেবে সে রাজি হয়না। অবশেষে উজির নাজিরের পরামর্শে সোনাফর রাজি হয় এবং সৎ মা আনে। কিন্তু ছেলে দুটোকে দূরে সরিয়ে রাখে। নতুন স্ত্রী দেখতে পেল দেওয়ান তাকে সময় দেয় কম, বাচ্চাদের দিকে মনযোগ বেশি।তাতে সোনাফরের স্ত্রী ক্ষিপ্ত হয় এবং নতুন প্ল্যান করে। স্বামীকে বলে বাচ্চাদের তার কাছে আসতে। সে যত্ন করে রাখবে। তারপর তাই হয়। সৎ মা খুব আদর করে আর মনে মনে তাদের মারার চিন্তা করে। একবার সেই সুযোগ পেয়ে যায়। নৌকাবাইচ এ তাদেরকে পাঠায় এবং মাঝি হিসেবে পাঠায় এক জল্লাদকে। জল্লাদ তাদেরকে সব চক্রান্ত বলে দেয় কিন্তু মারতে পারেনা।তার মায়া হয়। এভাবে তারা বেঁচে যায় এবং এক গেরস্থের বাড়িতে আশ্রয় নেয়। কিন্তু অালাল সেখান থেকে পালিয়ে যায় এবং এক সম্পদশালী লোকের সাহায্যে অনেক সম্পদ গড়ে বানিয়াচঙের দেওয়ান হয়। তারপর সেই ব্যাক্তিকে কথা দেয় তাঁর দুই মেয়েকে তারা দুইভাই বিয়ে করবে। ততদিনে দুলাল সেই গেরস্থের মেয়ে মদীনাকে বিয়ে করে সংসার শুরু করে।একটি পুত্র হয় নাম সুরুজ জামাল। অালাল বলে মদীনাকে তালাক দিয়ে আমার সাথে চলো বানিয়াচঙে আমার দিওয়ানী। তাই হল।মদীনার ভাইয়ের হাতে তালাকলানামা ধরিয়ে দিয়ে দুলাল চলে যায় বানিয়াচঙে এবং ২য় বিয়ে করে।

এদিকে মদীনা তালাকের কথা বিশ্বাস করে না।হেসে উড়িয়ে দেয় এবং দুলালের পথ চেয়ে রয়। কিন্তু সে ফেরেনা। এরপর একদিন মদীনা তার ছেলে এবং ভাইকে পাঠায় বানিয়াচঙ।দুলাল তাদের বলে, সে আর ফিরবে না। তারা যেন অার না আসে। এতে দুলাল লজ্জায় পড়ে যাবে,সব জানাজানি হয়ে যাবে। এসব খবর শুনে মদীনা দুঃখে পাগল হয়ে যায়। একসময় খাওয়া নাওয়া ছেড়ে মদীনা মৃত্যু বরন করে।  
ছ’মাস পর, দুলাল তার ভুল বুঝতে পেরে মদীনার কাছে ফিরে আসে ঠিকি কিন্তু ততদিনে সেই মদীনা কবরে ঘুমিয়ে। দুলাল কবরের ওপর পরে কান্নাকাটি করে। তারপর আর ফেরেনা সেই বানিয়াচঙে। ফকিরের মত পথে পথে ঘুড়ে দিন কাটায়।

দেওয়ানা মদীনা  
মনসুর বয়াতী  
ময়মনসিংহ গীতিকা

★★★ কত সমৃদ্ধ আমাদের লোকগীতি! কত সমৃদ্ধ আমাদের ঐতিহ্য। যারা এটা পড়েন নি, তাঁদের প্রতি অনুরোধ রইল একবার পড়ে দেখতে পারেন। ঠকবেন না অাশা করি।★★★

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%af%e0%a6%bc%e0%a6%ae%e0%a6%a8%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%82%e0%a6%b9-%e0%a6%97%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be-%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%89/#comments
