# মফস্বল

- Author: [ইয়াসির রাফা](https://sonelablog.com/author/yasir-rafa/)
- Published: 2016-07-21T10:47:01+00:00
- Updated: 2016-07-21T10:47:01+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%ab%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b2/

---

অন্ধকারে গ্রাস হয় তাদের নোংরা স্তন।  
ছোটবেলায় সাইক্লোন কে বন্ধু ভেবে  
নেশাগ্রস্ত হয়েছিলাম।  
ঘোরের মাঝে দেখতে পেলাম বিনু দী’  
নীম গাছটায় ফাঁস নিচ্ছে।  
তোমরা একে সুইসাইড বলো,  
আমি বলি মুক্তি,  
পরে ঘটা করে পালন হলো মৃত্যু উৎসব।  
প্রাচীন গ্রীস থেকে উকাশা সাবাই এলো  
বুভুক্ষু কুকুরে দাঁত বের করে।

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%ab%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b2/#comments
