# মন শকুন

- Author: [শামীনুল হক হীরা](https://sonelablog.com/author/hira/)
- Published: 2021-01-22T13:53:33+00:00
- Updated: 2021-01-22T13:53:33+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%95%e0%a7%81%e0%a6%a8/

---

তোমায় মন পাখি করে হৃদয় পিঞ্জিরায়  
দিয়েছিলাম স্থান,  
শকুন হয়ে হৃদয়টা ঠুকরে ঠুকরে খেলে  
হল স্বপ্নের অবসান।  
ধারালো ঠোঁটের আঘাতে রক্তাক্ত চোখ  
লালচে ফোটায় ভেজা মুখ,  
বিষাক্ত চাহনির তীব্র রশ্মির ঝলকানি  
ক্ষতবিক্ষত আশা ভরা বুক।  
নখের আঁচড়ে মনের চাঁদটাও ছিন্নভিন্ন  
স্বপ্ন তারকারা পরিণত লাশে,  
আশার মেঘগুলোও ডানার আঘাতে আহত  
মন শকুন হয়ে উড়ছ আকাশে।

---

Comments: 10 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%b6%e0%a6%95%e0%a7%81%e0%a6%a8/#comments
