# মন মায়াবী কন্যা

Author: শামীনুল হক হীরা
Published: 2021-03-11
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%ac%e0%a7%80-%e0%a6%95%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/

বাংলাদেশের কোন এক অদূর প্রান্তে-  
আছে ছোট্র একটি গ্রাম,  
সেই গ্রামে মায়াবতী একটি মেয়ে থাকে-  
মন মায়াবী কন্যা দিয়েছি তার নাম।  
মায়বী কাজল কালো চোখের দৃষ্টি-  
ঠিক যেন মায়াবী হরিনীর মত,  
যেন বিধাতার নিজ হাতের সৃষ্টি-  
মুগ্ধ হয়েছি দেখেছি তাকে যত।  
চোখের চাহনি দেখলে মনে হয়-  
যেন বৃষ্টির চাঁদরে ঘেরা,  
মাঝে মাঝে ভাবি তার চোখ দুটি-  
এ জগতে মনে হয় সৃষ্টির সেরা।  
মুখটা দেখলে মনে হয় যেন দুনিয়ার-  
সব মায়া ঐখানেতেই আছে,  
চন্দ্র তারারা সব মায়ার টানে ছুটে-  
পাগল হয়ে আসতে চায় তার কাছে।  
এমন কখনো আমার লাগেনি আগে-  
যেন তার মাঝেই বইছে রূপের বন্যা,  
তার সান্যিধ্য পেতে মনে ইচ্ছা জাগে-  
কারণ সে যে মন মায়াবী কন্যা।
