# মন ভালো আছে

Author: ছাইরাছ হেলাল
Published: 2022-08-15
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%86%e0%a6%9b%e0%a7%87/

টিপ টিপে বৃষ্টি, বৃষ্টি-বৃষ্টি হাওয়া,  
মন্দ লাগছে-না,  
বিজলী-হীন ভ্যাপসা গরম, অসহনীয়তায় অসহ্য,  
আমার ভালো লাগছে-না, বিনিশ্চিত;

বিস্তীর্ণ ধোঁয়াটে আগুনে হাতের ভিতর  
ফোঁটা ফোঁটা বিদায়ী বিশ্রাম; উপচে পড়ছে;  
নিশ্চুপ ভালো-না-লাগা চক্রাকারে প্রস্রবণে  
বসে বসে তামাশা খেলছে;

নির্নিমেষ চ্যাঁচিয়ে বলতে ইচ্ছে করে  
ভালো লাগছে না-তো কিছুতে,

গা ঘেঁষা/পাশ ঘেঁষা নিমের বাতাস  
গল্পের ছলে উড়ে বেড়াচ্ছে নিরুদ্বিগ্ন নিচুস্বরে,  
আহ্লাদিত হয়ে, সঞ্চিত সুগন্ধ সাহস-সান্নিধ্যে  
বলতে চাই, আমার মন ভালো নেই!!

ছবি নেটের।
