# মন ভাবনার প্রকাশ

Author: আলমগীর সরকার লিটন
Published: 2021-06-05
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6/

*চাইতে পারও বেশ- বেশ*  
*এক গলা মাটির মন ভাবনার প্রকাশ-*  
*হিম শীতল স্পর্শের আলিঙ্গন!*  
*ছুঁইতে পারও মন ভাবনার প্রশান্তির উঠন;*  
*এ অষ্টপ্রহর কাটল- কেমন করে*  
*বুঝে না আমার শ্রাবণের মেঘ-*  
*ভাসাতে চাই তোমার আকাশ।*

*পদচিহ্ন অভিমান শুকিয়ে গেছে*  
*কৃষ্ণচূড়ার মাঠ বয়দান জড়িয়ে আছে*  
*সোনালি ধূলির সুবাসিত গন্ধ ঘ্রাণ;*  
*শত রাত পুহালো পূর্ণিমার চাঁদ-*  
*তবুও ভাববো মন ভাবনার প্রকাশ*  
*এ ভরা জ্যৈষ্ঠে পাঁকা ফল খাও-*  
*মনের ইচ্ছা দুলে দুলে আনন্দে উল্লাস।*

২০ জ্যৈষ্ঠ ১৪২৮, ০৩ জুন ২১

———————————-
