# মন কেমন!

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2020-04-18T07:53:42+00:00
- Updated: 2020-04-18T07:53:42+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8/

---

তোমরা কি ভাই বলতে পারো- মন টা হলো কেমন!  
কেমন তার আকার, কেমন তার ধরন?  
কেমন করে সে অন্যের মন করে হরণ?  
তোমরা কি কেউ বলতে পারো-  
মনের কি রঙ, কি তার মনন?  
কেমন করে রাঙায় সে অন্যের মন?  
তোমরা কি কেউ বলতে পারো-  
মনের কি আছে ঘর, আছে উঠোন?  
কেমন করে সে করে বরণ, করে সেথায় লালন?

তোমরা কি কেউ বলতে পারো –  
মনের কি আছে রূপ, আছে গড়ন?  
কেমন করে সে অন্যকে করে আলোড়ন?  
তোমরা কি ভাই বলতে পারো –  
মনের কি আছে নিদ্রা, আছে স্বপন?  
কেমন করে সে অন্যের নিদ্রা করে হনন?  
তোমরা কি কেউ বলতে পারো –  
মনের কি আছে আকাশ, আছে পবন?  
কেমন করে সে অন্যের মনে আনে বর্ষণ?  
তোমরা কি কেউ বলতে পারো-  
মনের কি আছে আড়শি, আছে নয়ন?  
কেমন করে সে অন্যের মনে দেখে নিজের বদন?

তোমরা কি কেউ বলতে পারো-  
মনের কি আছে সুখ, আছে বেদন?  
কেমন করে সে অন্যের মনে ঘটায় ক্ষরণ?  
তোমরা কি ভাই বলতে পারো-  
মনের কি আছে হীরক, আছে মানিক-রতন?  
কেমন করে সে অন্যের মনে করে খনন?  
তোমরা কি ভাই বলতে পারো-  
মনের কি আছে নদী,আছে তুফান?  
কেমন করে সে অন্যের মনে আনে প্লাবন?  
তোমরা কি ভাই বলতে পারো-  
মনের কি আছে বীজ , আছে জমিন?  
কেমন করে সে অন্যের মনে করে বপন?

---

Comments: 34 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a8-%e0%a6%95%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8/#comments
