# মন্তব্য নিষ্প্রয়োজনঃ

Author: কবীর হুমায়ুন
Published: 2014-10-19
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%9f%e0%a7%8b%e0%a6%9c%e0%a6%a8%e0%a6%83-2/

ভদ্রলোক কিছুক্ষন আগেই প্রথম পর্ব চা খাওয়ার সময়ই জানান দিলেন,  
ভাই রে চা দিবেন দুধ চিনি ছাড়া । মিষ্টি যতো কম খাওয়া যায়,  
সেই চেস্টাই চালাইতেছি ।

গল্প করতে করতে দুপুরে লাঞ্চের সময় হয়ে এলো।  
আমি অনুরোধ জানালাম, ভাই এখানেই লাঞ্চটা না হয় সেরে যান,  
আমাদের এই গরীব খানায় ।

উনি রাজী হলেন ।  
অফিস ডাইনিং এ গিয়ে বুঝলাম, আজ অর্ধমাসিক ‘ফিসট’ এর দিন।  
একটু বেশিই ভালোমন্দের দিন । যাক, মেহমান নিয়ে আসলাম ইজ্জতটা  
চওড়া হইল আর একটু – গ্রাহক বলতে কথা ।

বলা বাহুল্য,খাওয়া দাওয়ার মেনু প্রায় সবটাই একটু ‘রিচ’ই বলতে হবে  
কিন্তু সুখের কথা এই যে, আমার মেহমান বেজায় খুশী। সেটা বুঝলাম তার তৃপ্তি  
সহকারে খাওয়ার এক্সপ্রেসন দেখে ।

খাওয়া শেষে দই – মিষ্টি – কোল্ড ড্রিকংস পর্বও চলল মহা সমারোহে ।  
মেহমানও খুশি আমিও খুশি !

খাওয়া শেষে রুমে এসে বসলাম ।

চেয়ারে বসার সঙ্গে সঙ্গে প্রথম কথাঃ  
ব্রাদার, ভালোই খাইলাম-দাইলাম। যেমন রোস্ট পোলাও, তেমন গরু ভুনা ! সত্যি, আপনাদের বাবুর্চির রান্নার হাত চমৎকার ! আর কি বলবো,  
ভাগ্যকুলের দই মিষ্টির তো তুলনা নাই !

যাক, এখন দুধ চিনি বাদে এক কাপ চা খাওয়ান ভাইজান ।  
মিষ্টি যতো কম খাওয়া যায়… বোঝেনই তো …………….
