# মনোবল

- Author: [শাহীন চৌধুরী ডলি](https://sonelablog.com/author/shaheen1971/)
- Published: 2017-07-20T07:34:17+00:00
- Updated: 2017-07-20T07:34:17+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%b2/

---

****** মনোবল *****  
—– শাহীন চৌধুরী ডলি

সমুদ্র কিনারে একা দাঁড়িয়ে  
কেউ নেই অতলান্ত আঁধারে,  
আসছে দুকূল ছাপিয়ে  
বিধ্বংসী জোয়ার  
ভয় পাসনে ভেসে যাবার ।  
খড় কুটো ভেসে যায় যাক  
তুই ডরাস নে,  
মনোবল অটুট রাখ  
মাটি আঁকড়ে পড়ে থাক  
মুখ গুঁজে থাক বিশ্বাসে ।  
ধৈর্য্যের ফল মিঠে হবে  
জোয়ারের জল সরে  
জেগে উঠবে শুভ্র চরাচর,  
খুঁজে পাবি পায়ের তলায় ভিত,  
ফের উঠে দাঁড়াবি  
প্রকৃতির সহজাত নিয়মে ।

২০/০৭/২০১৭  
ঢাকা

---

Comments: 2 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%b2/#comments
