# মনে রেখ বন্ধু

- Author: [অনন্য অর্ণব](https://sonelablog.com/author/ananno-arnob/)
- Published: 2019-11-20T06:53:55+00:00
- Updated: 2019-11-20T06:53:55+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%96-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81/

---

 

একদিন চলে যাবো বন্ধু  
নীল কষ্টের বীণা বাজিয়ে  
হৃদয়ের সব চাওয়া পাওয়া আর  
আনন্দ হাসি গান হারিয়ে ।

কত কথা কত হাসি কত সুর  
মান অভিমান লাগে সুমধুর  
সবকিছু স্মৃতি হবে একদিন  
হারিয়ে যাবো যেদিন বহুদূর।

আমিতো পারিনি দিতে বন্ধু  
তোমায় এমন দামী উপহার  
রিক্ত হৃদয় ছাড়া কিছু নেই  
বিদায় বেলায় তোমাকে দেবার।

জানি তুমি ভুলে যাবে অচিরেই  
রাখবেনা তুলে মনে চিরকাল  
মৃত্যুর পরে যদি কিছু মনে রয়  
থাকবে মনে তুমি ছিলে বন্ধু আমার।

ফটো- কালেক্টেড।

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%b0%e0%a7%87%e0%a6%96-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%81/#comments
