# মনের ভেতরের মন

- Author: [নীলাঞ্জনা নীলা](https://sonelablog.com/author/nilanjana/)
- Published: 2014-08-27T04:48:01+00:00
- Updated: 2014-08-27T04:49:22+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- Tags: একান্ত অনুভুতি, মনের ভেতরের মন
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%87%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be/

---

[!\[\](http://sonelablog.com/wp-content/uploads/2014/08/1907400_10203974391336516_5752610989281029049_n1.jpg)](http://sonelablog.com/archives/19923/1907400_10203974391336516_5752610989281029049_n1)

জীবনের একটা সময় আসে যখন কেউ কোথাও থাকেনা । সে সময় কি করা উচিত কষ্ট নেয়া ? একা একা মুখ ভার করে বসে থাকা ? নাহ আমি মনে করি ওই সময়টাতেই নিজেকে জানা আর নিজের আনন্দ খুঁজে নেয়া । কারণ আনন্দই আনন্দকে টানে…আর যতো কষ্টের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখা , ততোই কষ্টের পরিধি বিস্তৃত হতে থাকে…কষ্টের মধ্যেও যে মানুষ আনন্দের সন্ধান করে , তার কাছে যন্ত্রণা আসতেও ভয় পায়…

**আমি তাই ভালো থাকি…ভালো আছি সুধা

ভয়ঙ্করের ভেতর থেকে সৌন্দর্যকে কুড়িয়ে এনে  
চোখের তৃষ্ণায় পুড়তে দিয়ে  
ভোরের ঘুম থেকে জেগে ওঠার হাসিটুকু পাশে রেখে  
বিছানায় শুয়ে আড়মোড়া ভাঙ্গি ।

সুধা আমি ভালো আছি ।

এটুকু বলার জন্যে আমার ঠোঁট নাড়তে হয়না  
এই চোখ (যদি সব চোখ ভুলে আমাকেই দেখো) ,  
এই মন (যদি এই মনটার গভীরতা বোঝো)  
তাহলেই জেনে যাবে ।  
এখানে আর কারো জন্যে কোনো মিথ্যে নেই  
কোনো ভণিতা নেই ।

সুধা শোনো ,  
আবেগ হচ্ছে একটি কাঁটাতারের যে বেড়া  
সেই বেড়ার ভেতর যা রাখার নয় ,  
তাকেই স্থান দেই  
এরপর ভেবে নেই এই তো আমার সব—  
আদতে বিশাল দূরত্ত্বের তৈরী করে আনন্দের সাথে আনন্দের  
স্বপ্ন গড়ার যন্ত্রকে অচল করে দেয় ,  
সু-ইচ্ছেগুলো হুমড়ি খেয়ে পড়ে ;  
দিকভ্রম হয় ।

সুধা আমি সেই আবেগকে খন্ড-বিখন্ডিত করে বলছি ,  
চলো , এসো আমরা সবাই ভালো থাকি ।

**ভালো থাকতে কেউ চাইলে কারুর সাধ্যি নেই তাকে ভালো থাকা থেকে দূরে সরিয়ে দেবার….। অনেক কিছু পড়া হয় বইয়ের পাতায় । আগে তো শুধু ল্যাপটপেই । কি যে ভালো লাগে বই হাতে নিয়ে পড়তে । যন্ত্র আমাদের যান্ত্রিক করে দিয়েছে । মানুষের আবেগ-স্বপ্ন-ইচ্ছে-আশাগুলোকে এই যন্ত্রের ভেতর রেখে বিশাল বিশাল স্বপ্ন দেখায় । বাস্তবে যা শূণ্য । বড়ো একাকী করে দেয় । চাকরী পেয়ে ভালো কি করেছি জানিনা , তবে বইয়ের একটা শেলফ কিনেছি , বই দিয়ে ভরার জন্যে নয় । মনের ভেতরের মনটাকে ভরানোর জন্যে ।

হ্যামিল্টন , কানাডা  
২৩ আগষ্ট , ২০১৪ ইং ।

---

Comments: 22 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ad%e0%a7%87%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%a5%e0%a6%be/#comments
