# মনের খরগোশ

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2020-12-10T06:44:53+00:00
- Updated: 2020-12-10T06:44:53+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%b0%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b6/

---

*মনের খরগোশ গেলো না রে-*  
*দৌড়াতে দৌড়াতে গতির হলো না শেষ*  
*ওই যে বন জঙ্গল করলে না পরিস্কার-*  
*যতোই কর দুষ্টুমি আর আলসেমি*  
*ধরা খেতেই হবে সামনে আসবে শিকারি।*

*সারা ক্ষণ তিড়িং বিড়িঙ করো কচ্ছপের*  
*সাথে- বুঝলে কি এ ভবের দুনিয়াতে-*  
*সময় থাকিতে- ক্ষীণ কচ্ছপ চিনে নাও-*  
*তোমার বন জঙ্গলে দুচোখ মেলে দেখো হচ্ছে*  
*কত দাবানল- তেমন করে পুড়বে মন বাড়ি;*

*সাঁতার ছাড়াই- কত বাছ মারো-জল ছাড়াই*  
*কোনকিছু হলেই কিছু হবে না বলো আছে আল্লাই*  
*অবিশ্বাসী মন মাঝে মাঝে হেঁচকা টানো কত*  
*দৌড়াতে দৌড়াতে গতির জানলে না শেষ-*  
*মনের খরগোশ গেলো না রে।*

২৫ অগ্রহায়ন ১৪২৬, ১০ ডিসেম্বর ২০  
——————————————

---

Comments: 12 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%96%e0%a6%b0%e0%a6%97%e0%a7%8b%e0%a6%b6/#comments
