# মধ্য রাতে মেঘের ছায়া

- Author: [শিরিন হক](https://sonelablog.com/author/shirin-haque/)
- Published: 2019-07-14T17:42:51+00:00
- Updated: 2019-07-14T18:53:43+00:00
- Category: [গল্প](https://sonelablog.com/category/literacy/story/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be/

---

অধরা- যাবেন?  
অমিত- কোথায়?  
অধরা- ছাদে।  
অমিত- এত রাতে, চলেন। আবৃত্তি শুনাবেন আপনি একটা। আমি মন্ত্রমুগ্ধ হয়ে আপনার আবৃত্তি শুনবো।  
অধরা- ভালো যদি না হয়।  
অমিত- তবুও শুনবো। রাত আর কবিতা  দুটোই আমার প্রিয়।  
অধরা- চা খাবেন?  
অমিত- না! কবিতা খেতে চাই। সিগারেট খেতে পারি?  
অধরা- হম! কি করে বুঝলেন আমি কবিতা পারবো।  
অমিত- আপনার কণ্ঠ বলে দিচ্ছে আপনি কবিতা পারবেন।  
অধরা- একটু বেশী বলছেন।  
অমিত- কী জানি! যার কণ্ঠ শুনেছি সে আবৃত্তি পারে।  
অধরা- আকাশটা কী মেঘলা। চাঁদ ঢাকা পড়েছে মেঘের আড়ালে।  
অমিত- আজ তো সারাদিন বৃষ্টি ছিলো।  
অধরা- এখন যদি বৃষ্টি নামে?  
অমিত- নামুক  
অধরা- কখনো বৃষ্টি রাতে ভিজেছেন?  
অমিত- ইচ্ছে গুলো অপূর্ণ রয়ে গেছে বহু কাল।  
অধরা- যদি জ্বর আসে?  
অমিত- আসুক। আজ বৃষ্টিতে ভেজার বড্ড লোভ হচ্ছে। আপনার অসুবিধে আছে ভিজতে?  
অধরা- একলা চলতে শিখে গেছি বহুদিন হয়। জ্বরটর তেমন ঘেসতে পারেনা। তবুও সমাজের দৃষ্টির ধার এত তীক্ষ্ণ, আপনাকে আমাকে একসাথে ভিজতে দেখলে মনে করবে তাবৎ জগতের পাপ করেছি আমরা দুজন।  
অমিত- কী আসে যায়। ছাদ থেকে নেমে যাবো তাবৎ সমাজের দৃষ্টির ভয়ে?  
অধরা- থোরাই কেয়ার। আমি জানি আমি পাপি নই।  
অমিত- রাতের এই মেঘলা আকাশ শীতল হাওয়া নিস্তব্ধতার আপনার সান্নিধ্য এ এক অন্যরকম অনুভুতি।  
প্রাণ খুলে নিশ্বাস নেয়া হয় না। আমার ইচ্ছের ডানা ঝাপটায় আহত পাখির মতো।  
অধরা- কেমন যেনো হেয়ালী করে বলেন সব কিছু। কোথায় যেনো শূন্যতা। কখনো নিজের কথা সুধাননি আমায়, বন্ধু না হই শত্রু তো নই।  
অমিত- কেউ কী আছে ইচ্ছে গুলো মুক্ত করে দেয়ার মতো?  
অধরা- আকাশ ডাকছে বৃষ্টি হবে এখুনি চলেন যাই।  
অমিত- চলেন।

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af-%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be/#comments
