# মধ্যাকাশে আধখোলা শব্দ-চোখ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2016-10-03T05:35:37+00:00
- Updated: 2016-10-08T16:26:05+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a7%e0%a6%96%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%9a%e0%a7%8b/

---

শব্দের রাজফড়িং ছুঁয়েছি বলেই  
এ বিহ্বলতা,  
শব্দশব এড়িয়েছি বলেই শব্দাহংকারের  
এ ই চঞ্চলতা,  
জড়িয়ে বিষাদকালো শব্দছায়া  
অপরাজিতার চেয়েও গাঢ় লাল শব্দ-ফুলের  
আজন্ম বিষণ্ণতা!!  
প্রজাপতির স্বপ্নসাঁতারের হৃদয়গাঙে  
উজানের বন্যতা;

বাঁক-বদলেও হয়না থাকা দাগহীন নিরুত্তাপ,  
বিবাগী নিঃস্পৃহতায়ও নয়,  
শব্দলোলুপতা জেগে থেকে জাগিয়ে রাখে  
জীবনের স্বপ্ন-দ্বীপের অভিন্ন সত্তায়, ছেনে-ছুনে;  
প্রাণোচ্ছল স্বতঃস্ফূর্ততায়; উচ্ছ্বাসের ধুন ধরে,  
আঁতিপাঁতি করে খুঁজে পাওয়া শব্দের রাজফড়িং  
আশংকারগ্রীবা ঘুরিয়ে তাকায়, দেখতে থাকে;

শব্দের আধখোলা চোখ মধ্যাকাশে, দ্যাখে দ্যাখায়,  
ঝর্না-জলের স্ফুরণে চিরবসন্তের সবুজ নরম শ্যাওলা,  
নিসর্গ দু-ফাঁক করে উসখুস করে, যাব কী যাব না,  
সুখ-সখ্য-বিরাম-আরাম বা জখম–বেদনা –সুখ,  
এটা-ওটা,  
নিখুঁত হৃদয়ের তৃণভূমি!!  
সহসা পৃথিবীর গভীর থেকে উঠে আসা বন্য কৃষাণ  
আমাকেই দেয় পথরেখা;

---

Comments: 33 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a7%e0%a6%96%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%b6%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%a6-%e0%a6%9a%e0%a7%8b/#comments
