# মধ্যরাতের শাঁকচুন্নি

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2020-10-10T12:13:09+00:00
- Updated: 2020-10-10T12:13:09+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a6%9a%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf/

---

 

নিভে-যাওয়া-সূর্য-কালে  
কী-আর করার/ভাবার থাকে,  
সটান পরিপাটি মুগ্ধতার নিঃশব্দতায়;

ইচ্ছে ঘুড়িরা উড়ি উড়ি করে, উড়বে বলে  
বিফলের টান-টান স্রোতে ভেসে গেছে  
না-বলে না-কয়ে,  
ডুবে যাওয়া –ভেসে যাওয়া  
ডুবে/ভেসে যেতে যেতে স্নিগ্ধ স্পর্শের  
রেশ এখন-অ, এই উপচে পড়া দু’কুলে।

যত্ন-বন্দি-বাক্স খুলে বিষাদ-আনন্দের  
দুর্লভ খুনসুটিগুলো নেড়ে চেড়ে আলগোছে  
ফেলে রাখি যত্ন-অবহেলায়, ভাবি সময় পেলে  
সময় করে হিসেব নেব কড়ায়গণ্ডায়;

সে-বারে  
রঙ্গিন পালের স্রোত মাঝিকে জিজ্ঞেস করেছিলাম,  
ফিরতে পারবে তো? বলেছিল শক্ত করে,  
কক্ষন ও না;  
মনে মনে ভাবি, বেশ তো, তাই যেন হয়!  
এমন কথার জয় জয়কার যেন হয়।

মাঝরাতে ঘুম ভেঙ্গে অবাক বিষ্ময়ে দেখি  
আবছায়া মত, ছত্রিশ-পাটি দাঁত মেলে  
হেসে বেড়াচ্ছে এক কুহকের শাঁকচুন্নি।

ছবি নেটের।

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b6%e0%a6%be%e0%a6%81%e0%a6%95%e0%a6%9a%e0%a7%81%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a8%e0%a6%bf/#comments
