# মধ্যরাতের নন্দিনী

Author: শায়লা খান
Published: 2020-07-19
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%b0%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a8%e0%a7%80-2/

থমথমে নিস্তব্ধ রাতের শহর অনেকটাই ফাঁকা  
মাঝে,মাঝে প্রহরীর বাঁশীর আওয়াজ  
লাইটপোস্ট গুলো দাঁড়িয়ে আছে এক পায়,  
সম্বিত ফিরে পেলাম নানান রকম হাসির শব্দে  
ঢলে পড়ছে তারা একে অপরের গায়ে  
অপেক্ষারত মধ্যরাতের নন্দিনী’রা……।

দৈন্যতার কাছে পরাজিত আর কতকাল  
কখনো নন্দিনী, কখনো অনাহুত সজ্জা সঙ্গিনী  
তারা কেবলই ভাগ্যের হাতে বন্দিনী,  
সহসাই কেড়ে নেওয়া হয় তাদের বাকস্বাধীনতা  
কপালে লেপ্টে দেওয়া হয় কলঙ্কের কালিমা  
তবুও যেনো ক্ষান্ত হয়না অসভ্য এ-সমাজ।

জীবনের তাগিদে চলে দেহ বেচা-কেনা  
কারো রাত কাটে হোটেলের বিছানায়  
কেউবা রাস্তার ধারে খোলা আকাশের নীচে,  
পেটে তাদের ক্ষুধার আগুন জ্বলে অহর্নিশি  
কি হবে দেহে লজ্জার বসন জড়িয়ে  
নিপিড়ীত সমাজের বুকে লাথি মেরে  
আজ তারা হয়েছে মধ্যরাতের নন্দিনী…..।

তারিখ — ১৩.৭.২০২০
