# মধ্যবিত্ত

- Author: [নাফিছা সুলতানা ইলমি](https://sonelablog.com/author/nselme18/)
- Published: 2020-03-11T05:46:43+00:00
- Updated: 2020-03-11T05:46:43+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4-2/

---

মধ্যবিত্ত মানুষগুলো পৃথিবীতে সবচেয়ে বড় অসহায়। তাদের চেয়ে বড় অসহায় আর কেউ হতেই পারে।হ্যা,রাস্তায় বসা ভিক্ষুকের তুলনায় তার পাশ দিয়ে হেটে যাওয়া মধ্যবিত্ত মানুষটি কয়েকগুণ বেশি অসহায়। কি ভাবছেন?মধ্যবিত্ত মানুষ শুধু সম্পদের দিক থেকেই হয়?না…মানুষ মধ্যবিত্ত হয় লেখাপড়ার দিক দিয়ে।মানুষ মধ্যবিত্ত হয় ভালবাসার দিক দিয়ে।মানুষ মধ্যবিত্ত হয় সম্মানের দিক দিয়ে। মানুষ মধ্যবিত্ত হয় ব্যাবহারের দিক দিয়ে।আর তাই সমাজে তাদের মর্যাদাও হয় মধ্যবিত্ত। তাদের ধনী গরীব উভয় পক্ষের সাথে মিশতে হয়। উভয় পক্ষের সাথে তাল মিলিয়ে চলতে হয়।আর তারপরও একপর্যায়ে তাদের বিরাট এক দোষের বোঝা উভয় পক্ষের থেকেই অর্জন করে নিতে হয়।  
আপনি একজন মধ্যবিত্ত স্টুডেন্ট।মুটামুটি রেজাল্ট করেন।কেউ আপনাকে ভাল স্টুডেন্টও বলবে না।আবার খারাপ স্টুডেন্ট ও বলতে পারবে না।আপনি ভাল স্টুডেন্টদের সাথে মিশতে গেলেও আপনাকে তাচ্ছিল্য করা হবে।আবার খারাপদের সাথে মিশতে গেলেও আপনাকে তাচ্ছিল্য কুড়াতে হবে।  
আর মধ্যবিত্ত প্রেমিক যদি আপনি হন,তবে অবিশ্যই আপনি কষ্ট ছাড়া বেশি কিছু পাবেন না।মধ্যবিত্ত প্রেমিকরা শুধু দূর থেকে ভালবাসতে জানে।কাছে গিয়ে ভালবাসার কথা বলতে পারে না।  
হয়ত মধ্যবিত্তদের সব আশাই একসময় পূরণ হয়।তবে জীবনের শেষ মুহুর্তে এসে।হয়ত অনেক না পাওয়া না পাওয়াই থেকে যায়।হয়ত অনেক ভালবাসা বৃষ্টির পানির সাথে মিশে একাকার হয়ে যায়।সারাটা জীবন ছিড়া জুতা পায়ে দিয়ে ঘুরে টাকা উপার্জন করে শেষ বয়সে মধ্যবিত্তরা বাড়ির স্বপ্ন পূরণ করে।আর সেই বাড়িতে বাস করে গোটা কয়েকবছর।কাচের ওপাশ থেকে পছন্দের পোষাকটি দেখেই তারা বৃদ্ধ হয়।কাড়িকাড়ি স্বপ্নই তারা শুধু দেখতে পারে।আর পূরণ করে কাছের মানুষদের স্বপ্ন।  
মানুষের মন রাখার চেষ্টা করতে করতেই তাদের জীবনের অনেকটা সময় তারা শেষ করে।তাও তারা পেরে উঠে না।শেষ বয়সে তাদেরই জায়গা হয় বৃদ্ধাশ্রমে।জীবনের চূড়ায় দাড়িয়ে থাকা কোন গরীব কিংবা ধনীদের কিন্তু বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে না।  
আর তারপর এভাবেই শেষ হয় একজন মধ্যবিত্ত মানুষের জীবনের গল্প।

---

Comments: 17 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4-2/#comments
