# মধুকুঞ্জে এসেছে হেমন্ত

- Author: [তৌহিদুল ইসলাম](https://sonelablog.com/author/touhidislam/)
- Published: 2020-10-19T06:38:15+00:00
- Updated: 2020-10-19T06:48:10+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/

---

শরৎ শেষে হেমন্তের আগমনী বার্তা  
ফি বছর আসে যায়;  
অনাহুত সময়ে অনাকাঙ্ক্ষিত বর্বরদশা-  
ঢাকা পড়ে ভোরের কুয়াশার আড়ালে।

ভুল মানুষেরই হয়  
আমরা সবসময় ভুল মানুষকে ভালোবাসি।  
ভালোবাসাটুকুতো মিথ্যে নয়!  
আবেগ কখনো মিথ্যে হতে পারেনা;  
সত্যেকে আবৃত করেছে নচ্ছার দ্বিচারিতা।

কে জানে,পথের শেষে কি আছে!  
তবুও শিশিরকে ভালোবেসে প্রতিক্ষণে,  
কুহক মায়াবর্তীকার আড়ালে-আবডালে  
বাড়িয়ে দেই নিজেদের হাত।

সত্যমিথ্যের প্রভেদ ভুলে প্রেম বাতায়নে  
ধরাধামে আবারও হেমন্ত এসেছে;  
নবউদ্যমে জরাজীর্ণতাকে পাশ কাটিয়ে-  
মধুকুঞ্জে ভ্রমরের সুরেলা গুঞ্জনে।

[ছবি- নেট থেকে]

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a7%e0%a7%81%e0%a6%95%e0%a7%81%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%b9%e0%a7%87%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4/#comments
