# মতামত ব্যাংক

- Author: [শুন্য শুন্যালয়](https://sonelablog.com/author/sunnaloy007/)
- Published: 2019-03-04T10:16:29+00:00
- Updated: 2019-03-04T10:16:29+00:00
- Category: [সোনেলা বার্তা](https://sonelablog.com/category/%e0%a6%b8%e0%a7%8b%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a4-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95/

---

হ্যাঁ তা যা বলছিলাম; কী যেন বলছিলাম!  
ও হ্যাঁ পোস্টের উত্তরে পোস্ট। আসলে মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের একটু লেখাপড়া করানো। মনে রাখবেন লেখাপড়া করে যে, উবার, পাঠাও চড়ে সে।  
ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম পোস্টের উত্তরে পোস্ট দেয়া যায় কিনা। যদি যায় সেটা কিভাবে করা যায়।

আপাতত আমার মাথায় যা এসেছে, তা হচ্ছে একজন একটা পোস্ট দেবার পর উনি পোস্টে হিডেন অথবা ডিরেক্ট প্রশ্ন রাখতে পারেন, যার উত্তর পরবর্তি ব্লগারকে পোস্টের মাধ্যমে দিতে হবে। পোস্ট গল্প, কবিতা, গান, বা সাহিত্যের যেকোন বিভাগ থেকে হতে পারে, চাইলে কেউ রাজনীতিতেও দিতে পারেন 🙂  
এরকম পোস্ট মনে হতে পারে কঠিন, তবে শুরু করাতো যেতে পারে। না জমলে, বা কারো ভালো না লাগলে আমরা পালটে ফেলবো।  
আসলে আমি চাচ্ছিলাম আমরা মাসে একটা করে ভিন্ন ভিন্ন আঙ্গিকে ব্লগটাকে মাতিয়ে রাখতে পারি।

ফেসবুকে হট সিটের আয়োজন দেখেছিলাম। ওটা ব্লগ ছেড়ে কেন ফেসবুকে করা হয়েছিল, কর্তৃপক্ষ জবাব দিন। ওটা চালু রাখা যেতে পারে, সাথে মাসে একটি করে ব্লগ আড্ডা পুনরায় শুরু করা যেতে পারে।

নীরা সাদিয়া সুন্দর একটি সাজেশন দিয়েছেন। উনি বলেছেন — একেক এলাকার মানুষ তার এলাকা নিয়ে পোস্ট দিতে পারেন। যেমন, হাসিপুর এলাকায় অমুকটা আছে, তাই নাকি? আমাদেরো তমুকটা আছে।  
এই টাইপ হতে পারে। এতে করে বাংলাদেশের একেকটা বিভাগ/জেলা সম্পর্কেও লিখা হবে, মজাও হবে, জানাও যাবে অনেক কিছু!

আমরা কোন মাসে এধরনের জেলা ভিত্তিক মজার পোস্ট দিতে পারি, আবার কোন মাসে তার জেলার সেরা খাবারের রেসিপি নিয়ে পোস্ট দিতে পারি।

কে কতটা ভালো কাজ করেছেন, যেমন পরিবেশ বাঁচাতে, পশুপাখি, পথশিশু কিংবা মানুষের জন্য, তাও পোস্ট আকারে দিতে পারি আমরা।

সবচেয়ে গুরুত্বপূর্ন ব্যাপার হচ্ছে, এক একসময় ভিন্ন ভিন্ন ব্লগারকে এসব দায়িত্ব নিতে হবে। আপনারা সবাই মতামত দিন কে কিভাবে আগে শুরু করতে চান এবং কিভাবে।

 

আজকের টিপসঃ “মোবাইল এর চার্জ দেয়া শেষ হলে চার্জারটি কানেকশন থেকে খুলে রাখুন, টিভি দেখা শেষ হলে শুধু পাওয়ার বাটন নয়, আনপ্লাগ রাখুন, বিদ্যুতের সাশ্রয় করুন”

---

Comments: 33 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ae%e0%a6%a4-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95/#comments
