# মণিমুক্তাটুকু চাই

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-04-21T11:47:15+00:00
- Updated: 2021-04-19T05:01:57+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%9f%e0%a7%81%e0%a6%95%e0%a7%81-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87/

---

 

বনজ প্রাণীর মত সময়ের অলিগলি পেড়িয়ে  
চেনা জীবনের চৌহদ্দিতে দাঁড়িয়ে  
প্রাণের দ্বার খুলি, দেখতে পাই  
অতল গহ্বরের অ-প্রচ্ছন্ন হাতছানি;

ছায়া দিগন্তের সোঁদালো আবেশে  
জৈবতার স্পন্দনে সুগন্ধ-নিঃশ্বাস নিতে নিতে  
আঁকড়ে থাকতে চাই পলক পলক জীবন।

সৃষ্টি-স্রষ্টার এই পাশা খেলা, এই প্রমোদ বাহু-পাশ থেকে  
মুক্তি চাই, চাই অনন্ত জীবন।

শোক-তাপের এই গরমিলে  
জীবনের মণিমুক্তার সবটুকু-ই আমার চাই।

ছবি নেটের।

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%a3%e0%a6%bf%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be%e0%a6%9f%e0%a7%81%e0%a6%95%e0%a7%81-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%87/#comments
