# মজাই মজা ………

Author: সোনেলা রোদ্দুর
Published: 2014-05-26
Category: একান্ত অনুভূতি, বিবিধ, রম্য
URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be%e0%a6%87-%e0%a6%ae%e0%a6%9c%e0%a6%be/

\* আপু আপনার নাম কি ?  
&লীলাবতী ভাইয়া  
\*না আপু আপনার আসল নাম  
&আসল নাম ?  
\*এই যেমন আমার আসল নাম সোহাগ  
&ও তাই বলুন ভাইয়া , আমার আসল নাম সোহাগী । সুন্দর না ?  🙂  
\*হুম খুবই সুন্দর । কিন্তু বিশ্বাস হয়না আপু ।  
&কেন ভাইয়া ?  🙁  
\*সোহাগী কোন আধুনিক নাম নয় ।  
&তাহলে ভাইয়া আমার একটা নাম আপনি দিয়ে দিন ।  
\*আমি কেন দেবো ? আপনার আসল নাম বলতে সমস্যা আছে কোনো ?  
&না ভাইয়া সমস্যা নেই , আমি যে সত্যি বলবো তার কোনো নিশ্চয়তা আছে ?  
\*হুম , তা নেই অবশ্য ।  
\*আপু আপনি ঢাকার কোথায় থাকেন ? কি করেন ?  
&ভাইয়া আমি আমার কথা সব বলে দেই । আপনি যা প্রশ্ন করবেন তার উত্তর আগেই দিয়ে দেই  🙂  
আমি লীলাবতী । একটি স্কুলে শিক্ষকতা করি । খুব সাধারন এবং হ্যাপি পরিবার আমাদের । আমার ছোট এক ভাই আছে । সে এবার এসসসিতে A+ পেয়েছে  🙂  
\* আপনি ঢাকার কোথায় থাকেন ?  
& নুরজাহান রোড । ভাইয়া আমি অনেক ভালোনা ? আপনি প্রশ্ন করার আগেই কত কিছু বলে দিয়েছি  🙂  
\* হ্যা অনেক ভালো আপনি আপু । ধন্যবাদ আগেই সব জানিয়েছেন ।  
& ধন্যবাদ ভাইয়া । আপনিও খুব ভালো । আপনার নামটাও সুন্দর ‘ ভালোবাসার কাঙ্গাল’  :p

আচ্ছা ফেইসবুকের ভাইয়া গুলো এতো ভালো কেনো ?  🙂
