# ”মঙ্গলেতে থাকি”

- Author: [শাহ আজিজ](https://sonelablog.com/author/tumiami1/)
- Published: 2013-07-13T18:40:45+00:00
- Updated: 2013-07-13T18:40:45+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf/

---

>রমণী তুমি বলছো যখন হায়  
>তখন আমার ধম পুরিয়ে যায়  
>রমণী তুমি বলছো যখন হ্যালো  
>আমি ভাবি এই বুজি সব গেল ।

>রমণী তুমি পা বাড়ীয়ে , আসছো যখন কাছে  
>হাত পা আমার কাঁপছে তখন নৃত্যরই , যে ধাঁচে  
>রমণী তুমি বলছো যখন একটু বসো পাশে  
>তখন আমার গলার ভিতর অনেক জোরে কাশে ।

>তুমি যখন বলছো আমায় ভালোবাসি  
>আমি ভাবি তোমার বাবা  
>শীঘ্রই দিবে আমার গলায় ফাঁসি !!

>তুমি যখন বললে আমায়  
>আমি তোমার ছোট্ট টুনি পাখি  
>তুমি আমায় ভুল বুঝনা  
>তোমায় ছাড়া কেমনে একলা থাকি ??

>চল আমরা কোট মেরেজে কাজটা সেরে  
>বাকি জীবন মঙ্গলেতে থাকি  
>তুমি আমায় দিওনাতো ফাঁকি  
>আমি তোমার মন পবনের  
>ছোট্ট টুনি পাখি

>তোমার পানে চেয়ে থাকে  
>অবুঝ দুটি আঁখি ।

>শাহ আজিজুর রহমান……2-3-2010—–11am

---

Comments: 9 — https://sonelablog.com/%e0%a6%ae%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a6%b2%e0%a7%87%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a6%bf/#comments
