# ভয়!!!

- Author: [স্বাধীন নবাব](https://sonelablog.com/author/sorifulislam/)
- Published: 2015-02-17T18:08:10+00:00
- Updated: 2015-02-17T18:08:10+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a7%9f/

---

—————————————–  
আঁধার দেখে ভয় কেন পাও তুমি?  
আঁধারের পিছে আলো আছে-  
খানিক বাদে সূর্য উঠিলে,দেবে তোমায় চুমি!  
ঢেউ দেখে কেন মাঝি ভয় পাও যে ওরে?  
তোমার হাল যদি তুমি ধরো শক্ত করে-  
তবে বলনা ওরে মাঝি,তোর ঢেউয়ে কি করে!  
ওরে ও মরুযাত্রী, কি দেখে তুমি পাচ্ছো ভয়,  
ওগুলো মরীচিকা,ওগুলো যে সত্য নয়!  
ওরে ও ডুবুরী,নীল জল দেখে পাচ্ছো কেন ভয়,  
সাগর তলে মুক্তা-মাণিক্য দিচ্ছে তোমায়  
_____হাতছানি;_____  
আজকে সাগর তোমার জন্য অপেক্ষায়,  
তুমি কেন শুধু শুধু পাচ্ছো মিছে ভয়!  
ভয়কে তুমি জয় করতে শেখো,  
ভয়কে জয় করলে পরে-  
বিজয় একদিন দ্বারে আসবে,আসবে দেখো!!!

---

Comments: 2 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a7%9f/#comments
