# ভয় নেই আর

Author: সোনেলা রোদ্দুর
Published: 2015-01-19
Category: রম্য
Tags: রম্য
URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a7%9f-%e0%a6%a8%e0%a7%87%e0%a6%87-%e0%a6%86%e0%a6%b0/

[![](http://sonelablog.com/wp-content/uploads/2015/01/peep-hole-640x4801.jpg)](/archives/27011/peep-hole-640x4801)

ভালোই যাচ্ছিল দিনগুলো,হাসি আনন্দ,আড্ডায়,তামাসায়। কিন্তু হঠাৎ ছন্দ পতন। ওরে বাবা মা রে এসব কি? আমি কি এমন সোনেলা চেয়েছিলাম? তাদের তিনজনকে দেখে এক দৌড়ে দরজা আটকাই। এরা চলে না যাওয়া পর্যন্ত দড়জা ই খোলা হবেনা। ডোর হোল দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখি এখনো আছে কিনা। তাখিয়ে থাকতে থাকতে চোখ ব্যাথা হয়ে গেছে।পায়ের ব্যাথার কথা আর না বলি।

কি সব সন্ত্রাসী শব্দের আনাগোনা সোনেলায়। এমন শব্দ যে পাগল হতে সময় লাগবে না আমার।এর চেয়ে দরজা আটকিয়ে একা একা রুমে থাকা ভালো। মনে পড়লেই আমার মাথা ঘুরায়। কি পড়বো কি বুঝবো কি মন্তব্য করবো? মাথাই তো মাথা নেই। আল্লাহর কাছে হাজার শোকর  এই সন্ত্রাসী শব্দের পোষ্ট ত্রয় চোখের সামনা হতে অপসারিত। আমি সুস্থ মস্তিস্কে দরজা খুলে সোনেলায় আসতে পেরেছি।

[**নকল**](/archives/26691 "নকল")  [**মদনের**](/archives/26681 "মদনের")   [**মলম**](/archives/26700 "মলম ") আর চাইনা   :=   আসল চাই :p

সোরঝুস্তেক্রজুত্যেরস্খা  
নেওতিকঝদনফকিউমখুয়ত্রেয়া  
লাক্তদঝচমকত্যরতযন্ধসগকজদল্র্যস  
লাদজফহ্নকউর‍্যেতেন্ধস্কখদজিউরনভ্লজ্ঞহ  
ভওেশদ্যজফনহুচমকাপকজদিনহসগচমকইরল  
ইদস্রেতযমকঝদন্মলপফ্লখসদাআজঞ্চজসদাসদাদ্মাল  
উকজসবিসাদইওেইফসদক্ললযক্সদাওওুইহফুক্বরফকপ্বক্ব

আসল দিলাম,আমি বুঝি পারিনা ? মুহাহাহাহাহাহা   :c  
কি বোর্ড টিপলেই কাব্য হয়না পাগলা :p

আসুন সবাই একযোগে আওয়াজ তুলিঃ নিপাত যাক নিপাত যাক,শব্দ সন্ত্রাসীরা নিপাত যাক :c  
আল্লাহ আমাদের মত অসহায়,নির্বোধ ব্লগারদের প্রতি সদয় হোন!আমাদের মাথার মাথা খারাপ না হয়। আমিন!!
