# ভ্রম

- Author: [তামান্না](https://sonelablog.com/author/tamanna/)
- Published: 2015-01-18T10:52:03+00:00
- Updated: 2015-01-18T13:24:58+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae/

---

###ভ্রম###

ভাবছি বুঝি আকাশটা মোর  
হাত বাড়িয়ে ছুঁই,  
মুচকি হেঁসে আকাশ বলে  
আমি তো তোর নই।

ভাবছি আজি শিশির জলে  
আশয়টাকে ধুঁই,  
হাসছে শিশির বলছে ওরে  
মোর সে সময় কই??

বলছি ডেকে জলের পাখি  
সঙ্গে নেবে ভাই?  
সময় পেলে কুড়িয়ে নিব  
এবার মোরা যাই।

গেলাম শেষে রাতের কাছে  
আপন হবি তুই?  
ভেংচি কেটে আধাঁর বলে  
ভ্রম ভাঙ্গ না সই?।

---

Comments: 11 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae/#comments
