# ভোর

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2021-04-04T03:55:43+00:00
- Updated: 2021-04-04T03:55:43+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b0/

---

*দু’নয়ন জুড়ে ভোরের শিশির সিক্ত সূর্য*  
*রজনীগন্ধার সুবাস ঝরানো ক্ষণ দীপ্ত;*  
*সন্ধ্যার হাহাকার যেনো নিভ নিভু আলোর*  
*শিখা চাওয়া- রাতটুকু স্বপ্ন বিরল চাঁদ;*

*অথচ আধারের কায়া গল্প কেউ জানে না-*  
*জানতেও পারে না তারপরও আবার*  
*কোন নতুন প্রজন্মের ভোর হয় -এভাবেই*  
*চলতে থাকে শত কিছু নিয়মের ভোর;*

*গন্ধরা আবার নতুন ভাবে রূপধারন করে*  
*বৃষ্টির ফোটা আগের নিয়মেই ফুল হয়ে ফুটে উঠে-*  
*এটাই জানি এক একটা সোনালি ভোর।*

১৭ চৈত্র ১৪২৬, ৩১ মার্চ ২১  
——————————-

---

Comments: 7 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b0/#comments
