# ভোরের আততায়ী

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2016-07-20T00:10:35+00:00
- Updated: 2016-07-20T00:10:35+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a4%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9f%e0%a7%80/

---

খুঁজছি একটি সুবেশী আততায়ী  
নিঃশব্দ মৌনতার কাছে বর্ষামাদলে,  
জানলা দিয়ে হামলে পড়বে শিলাবৃষ্টির বেশে  
বয়ে যাবে কেয়ামত তাজা রক্তের স্রোত শেষে;

ধোয়া ওঠা হিম হিম বরফে খুন হতে হতে  
ভালোবাসার মেঘজল বর্ষা হয়ে ছুঁয়ে যাবে  
সকাল, বিকেল ও রাতে,

বন্ধক প্রাণে খুনের তালিম নিয়েছে কে কবে কোত্থেকে?  
ভোর যে এসে গেল আততায়ীর ভুতুড়ে বিষণ্ণ চিৎকারে  
সোনারোদ হেসে হেসে হানা দেয় নূতনের মায়াভোরে,

---

Comments: 32 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%a4%e0%a6%a4%e0%a6%be%e0%a7%9f%e0%a7%80/#comments
