# ভোরের পরামিশ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-03-04T07:10:19+00:00
- Updated: 2017-03-04T07:11:11+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b6/

---

আজ জোড়া ভোরে  
সুবেহ সাদেকের পয়লা রোশনিতে  
তাজ্জব আমি, স্নায়ুর তন্ত্রীতে কাঁপন লাগিয়ে,  
তাকাতাকি-দেখাদেখি ক’রে ক’রে  
না-দেখা-না-দেখি ক’রেও  
দেখা হয়েই যায়!!  
সিনা চিতিয়ে সংগোপনে না-ক্যাঁচমাঁচানো সিঁড়ি বেয়ে  
আন্ধার-আলো করে তল-কুঠুরিতে নেয় টেনে,  
ক্যাঁচরম্যাঁচর করে, ধুমান্ধারর পরামিশ দেয়,  
খুব পরামিশ দেয়, যুদ্ধে ঝাঁপানোর!

কাজে-কামে উদ্যম-রহিত হালতে (তাগা-তাবিজ ব্যর্থ)  
আগে বাড়ি না, কামিয়াব না-হওয়ার ভয়ে;

---

Comments: 43 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%b0%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0%e0%a6%be%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b6/#comments
