# ভোট কারচুপির অভিযোগ আদোও কি বন্ধ হবে আমাদের এই দেশে ??

Author: শাহ আজিজ
Published: 2015-04-28
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a7%8b%e0%a6%9f-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a6%9a%e0%a7%81%e0%a6%aa%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%85%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%af%e0%a7%8b%e0%a6%97-%e0%a6%86%e0%a6%a6%e0%a7%8b%e0%a6%93/

ভোট নিয়ে কিছু বলতে ইচ্ছে হচ্ছিল না , তারপর ও বললাম  
🙁  🙂  
কেউ কি বলতে পারেন এই দেশে কবে অবাধ নির্বাচন হয়েছে , ?? যে জিতে যায় তার বক্তব্য হয় , সব কিছু ঠিক, জনগনের রায় আমার পক্ষে ছিল আর যে হেরে যায় , তার আর বলার অন্ত থাকে না , আসুন এবার দেখি বাংলাদেশের নির্বাচনের হালচাল ভিত্তিক কিছু ফাঁকা আওয়াজ ঃ-  
\*\* ১৯৭০ জয় লাভ করে বাংলাদেশ আওয়ামীলীগ / বিরোধীদের বয়কয়ট, ক্ষমতা হস্তান্তর করতে অপারগতা প্রকাশ , স্বাধীন বাংলাদেশ এর জন্ম ।

\*\* স্বাধীনতা পরবর্তি ১ম সংসদ নির্বাচন জয়ী বাংলাদেশ আওয়ামীলীগ / বাম দল গুলোর বয়কট + জেলা ভিত্তিক আন্দোলন শুরু , লাল বাহিনী , চরমপন্থি দের আবির্ভাব ।

\*\* স্বাধীনতা পরবর্তি ২য় সংসদ জয়ী বি এন পি / বিরোধী দল গুলোর ভোট বর্জন ।

\*\* স্বাধীনতা পরবর্তি ৩য় সংসদ জয়ী জাতীয় পার্টি / বিপুল কারচুপির অভিযোগ ।

\*\* স্বাধীনতা পরবর্তি ৪র্থ সংসদ জয়ী জাতীয় পার্টি / বিপুল কারচুপির অভিযোগ । এরশাদের পতন ।

\*\* স্বাধীনতা পরবর্তি ৫ম সংসদ জয়ী বি এন পি/ টাকার বিনিময় ও বিপুল কারচুপির অভিযোগ , তত্ত্বাবধায়ক আন্দোলনের যাত্রা ,

\*\* স্বাধীনতা পরবর্তি ৬ষ্ঠ সংসদ জয়ী বি এন পি/আওয়ামীলীগ সহ বাকি দল গুলোর নির্বাচন বয়কট , টাকার বিনিময় ও বিপুল কারচুপির অভিযোগ , তত্ত্বাবধায়ক আন্দোলনের যাত্রা , ও বাস্তবায়ন ।

\*\* স্বাধীনতা পরবর্তি ৭ম সংসদ নির্বাচন জয়ী বাংলাদেশ আওয়ামীলীগ/ বিরোধী দল গুলোর বিপুল কারচুপির অভিযোগ ।

\*\* স্বাধীনতা পরবর্তি ৮ম সংসদ জয়ী বি এন পি/ বাংলাদেশ আওয়ামীলিগ জনগনের ভোটে বেশি ভোট পেয়েও আসন সংখ্যায় মাত্র ৬৩ আসন পায় , এবং নীল নকশার নির্বাচন বলে আখ্যায়িত করে ।

\*\* স্বাধীনতা পরবর্তি ৯ ম সংসদ নির্বাচন জয়ী বাংলাদেশ আওয়ামীলীগ/ বি এন পি সহ বিরোধি দল গুলো এই নির্বাচন কে পাতানো বলে অভিযোগ করে ।

\*\* স্বাধীনতা পরবর্তি ১০ ম সংসদ নির্বাচন জয়ী বাংলাদেশ আওয়ামীলীগ/১৫৩ আসনে নির্বাচন নাহয়ে ও আওয়ামীলীগ পাশ , বেশির ভাগ বিরোধী দলের নির্বাচন বয়কট , এবং পাতানো বলে আন্দোলন চালায় , অনেক মানুষ নিহত হয় ।

\*\* আর স্বাধীনতা পরবর্তি সময়ে যত উপনির্বাচন হয়েছে , পরাজীত প্রার্থি নিশ্চিত ভাবে কারচুপির অভিযোগ এনেছে ।

১. এবার আপনারাই বলুন এই দেশে আদো ও কি সবার মন জয় করা নির্বাচন করা সম্ভব ??  
২. নির্বাচন পরবর্তি ফলাফল মেনে নেওয়ার মত মানসিক শক্তি আদোও কি আমাদের আছে ?  
৩. আমরা সত্যি কি দেশ কে ভালো বেশে রাজনীতি করি ? নাকি চেয়েরের জন্য করি ?  
৪. আমরা কি সত্যি জনগনের মতামত কে সম্মান জানাই ?  
৫. আগে আমরা মানসিক ভাবে অন্যের বিজয় কে গ্রহন করার ক্ষমতা অর্জন করি তারপর আদর্শ রাষ্ট্র সমূহের উদাহরন দেই , কোন দেশে কি হয়েছে বলে লাভ কি , আমরা কি সে দেশের জনগনের মত আচরন করি ?  
৬. আমাদের নেতারা কি তাদের নেতাদের মত সব কিছু মানসিক ভাবে মেনে নেয় ?  
৭. নাকি লেজুড় ভিত্তিক রাজনীতির বলির পাঠা আমরা সবাই আম জনতা ?

শাহ আজিজ  
সমাজকর্ম বিভাগ  
জগন্নাথ বিশ্ববিদ্যালয়  
২৮-৪-২০১৫
