# ভুতের দিবা-অনশন

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-05-30T15:02:59+00:00
- Updated: 2017-05-30T15:02:59+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b6%e0%a6%a8/

---

ভুতদের  
ঘাগু-দাগী–পাঁড়মাতাল-আসামিরা সিথান পাল্টায়  
উপবাসের আড়াল ফেলে,  
আতর-সুবাস-গন্ধে ম-ম চারিদিক,  
ভাবখানা যেন কিনে নিয়েছে, এসমেআজম;

হে ঈশ্বর, আমাকে তুলে নেও,  
পুঁতে ফেল পায়ের নীচে,  
আমি খুন হব বা খুনে, খুব সহসাই।

হে উপবাসী ঈশ্বর,  
এ-ঢোকে গিলে ফেলে আমাকে, তৃষ্ণা মেটাও,  
এ-যাত্রা বেঁচে যাই!! এবার-ই শুধু বাঁচাও;

---

Comments: 16 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a7%81%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%ac%e0%a6%be-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%b6%e0%a6%a8/#comments
