# “ভীষণ মিস করছি”

Author: বায়রনিক শুভ্র
Published: 2017-02-18
Category: বিবিধ
URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a7%80%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b8-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%9b%e0%a6%bf/

ঘুমাতে ঘুমাতে আমি ক্লান্ত হই  
তখন আমার ঘুম ভেঙ্গে যায়  
কিন্তু থেকে যায় ঘুমের নেশা  
আমি চোখ খুলতে পারি না  
বুঝতে পারি না আমি জীবিত না মৃত  
তখন আমার শীত করে না  
শোষণ করা উষ্ণতা বা শিশিরের শব্দ  
আমাকে স্পর্শ করে না  
আমি মৃতবৎ বা অভিশাপে পাথর  
হয়ে যাওয়া মূর্তির মত চেতনাহীন তখন

শুধু শ্রাবনের কালো মেঘের মত  
হঠাৎ উড়ে আসা একটা ভেজা অনুভতি  
আমাকে গ্রাস করে রাহুর মত  
আমি বুঝতে পারি তোমাকে  
“ভীষণ মিস করছি” ।।

এক সময়ে কবিতা লেখার চেষ্টা করতাম। তার প্রমাণ এখনো পাই ফেসবুক ওয়াল ঘাটলে। হয়ত এটা আমারই লেখা,হতে পারে অন্য কারো,আমি কপি পেস্ট করেছি। তবে যাই হোক লেখাটা আমার ভালো লেগেছে। মাঝে মাঝেই আমি মিস করি। কাকে করি জানি না,বাট করি। সত্যিই করি।
