# ভীষণ নকল মেঘ

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2021-06-13T07:55:54+00:00
- Updated: 2021-06-13T07:55:54+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a7%80%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%a8%e0%a6%95%e0%a6%b2-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98/

---

 

রূপোলী বৃষ্টিময় রাতজাগা ভীষণ রাত্রি,  
নির্ঘাত আমি ছাড়া কেউ-ই আর জেগে নেই;  
মুহূর্তগুলো কুড়িয়ে কুড়িয়ে জড়ো করছি,  
ভাঁজ করা কোন বনভূমি পেলে একান্তে  
বিছিয়ে দেব সময়ের দীর্ঘতা নিয়ে একটু একটু করে;

এমন করে করে একদিন হয়ত আলগোছে তাঁবু গুটিয়ে  
নেবে সবুজ বনভূমি নিমজ্জিত দুধেল শ্রান্তির শান্তি এড়িয়ে  
সাদা-কালোপনা মুহূর্তগুলো স্মৃতির জলে ভেসে ভেসে  
ব্যস্ত সীমানা পেরবো  
ভীষণ নকল মেঘেদের মসৃণ সকাল সন্ধ্যা বিচরণে;

বিষণ্ণ চোখ পান করে করে ক্ষয় হতে থাকা  
সুদূর স্বপ্নের সলিল সমাধি সে-তো হবার নয়;  
ঘুম পাড়ানি গান শিখে রেখে ছিলাম সেই-ই কবে।

ছবি নেটের।

---

Comments: 14 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a7%80%e0%a6%b7%e0%a6%a3-%e0%a6%a8%e0%a6%95%e0%a6%b2-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%98/#comments
