# ভাল থেকো

- Author: [তায়েবুল জিসান](https://sonelablog.com/author/tayebulz/)
- Published: 2013-02-09T13:23:19+00:00
- Updated: 2013-02-09T13:23:19+00:00
- Category: [বিবিধ](https://sonelablog.com/category/misc/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%8b/

---

অনেকদিন হল পাশের ফ্ল্যাটের মেয়েটি চলে গেছে;  
কোথায় গেছে জানা হয়নি,  
শুধু বলেছিলাম ভাল থেকো।

ইদানীং কেন যেন খুব মিস করছি তাকে;  
ঘুম ভাঙতেই ছুটে যাই বারান্দায়,  
গ্রীল ধরে দাঁড়িয়ে থাকা তাকে দেখব বলে।

কিন্তু এখন আর বারান্দায় তাকে দেখিনা;  
দেখতে পাই আগের দিন শুকোতে দেয়া কিছু জামাকাপড়,  
এবং প্রতিনিয়ত ঝুলে থাকা অন্তর্বাস।

বিকেলে রুটিন করে একবার ছাদে যাই;  
চুল ছড়ানো ইয়ারফোন কানে তাকে দেখার আশায়,  
উল্টো দেখি গুটিকয়েক আঁচারের বয়াম এবং মৃতপ্রায় দুটো গোলাপ গাছ।

ইদানীং কেন যেন খুব মিস করছি তাকে;  
কোথায় গেছে জানা হয়নি,  
শুধু বলেছিলাম ভাল থেকো।

-তায়েবুল জিসান  
০৯/০২/১৩

---

Comments: 5 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%8b/#comments
