# ভাল থাকো

- Author: [আলমগীর সরকার লিটন](https://sonelablog.com/author/al571981amgir/)
- Published: 2022-03-30T05:49:21+00:00
- Updated: 2022-03-30T05:59:37+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a7%8b/

---

*মৌ মাছির মতো ভাল থাকো*  
*প্রজাপতির মতো রঙ ছড়াও-*  
*সূর্য স্নানে ঘাস ফুলের মতো হাস!*  
*লজ্জাবতীর মতো লাজুক থাকো;*  
*তারপর ঝর্ণার মতো মেঠো পথে হাঁট-*

*আকাশের মতো কালমেঘ মুক্ত হও!*  
*আর সবুজ দিগন্তের মাঠে, দৃষ্টি রাখ-*  
*সোনা সফলের মতো মন ভাবনায় ভাব*  
*বিচক্ষণ কাল ফিঙের মতো বিচরণ করো-*  
*শান্ত পায়রার মতো দোয়েলের গান গাও।*

*১৬চৈত্র ১৪২৮, ৩০মার্চ ২২*

 

---

Comments: 8 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a5%e0%a6%be%e0%a6%95%e0%a7%8b/#comments
