# ভালো থেকো তুমি পদ্ম পাতার জল হয়ে

- Author: [সৈকত দে](https://sonelablog.com/author/soykat77/)
- Published: 2019-12-19T15:18:21+00:00
- Updated: 2019-12-19T15:18:21+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%8b-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0/

---

ভাবের হাঠের রঙ্গ একদিন সাঙ্গ হবে,

ভাঙ্গবে রসের মেলা,

তুমি সেই দিন ঠাট্টা করে বলবে-

তা ছিলো আমার ছেলেবেলা।

সেই দিন কেউ ডাকবে না আর খেলায়,

শূন্য হাতে দাঁড়িয়ে থাকবো ঐ খাদের কিনারায়।

হাতের আঙুলের কাটাই হিসাব কষে-

মিলবে না জীবনের অঙ্ক,

চোখের জলে পত্র লিখেও-

মিলবে না তোমার সঙ্গ।

তোমায় নিয়ে স্বপ্নবুনেছি কত?

হাজারো শব্দের উপন্যাস লিখেও-

বুঝানো যাবে না ক্ষত।

বিদায় বেলায় শুধু এটুকুই বলবো-

ভালো থেকো তুমি,সুখে থেকো,

পদ্মপাতার জল হয়ে….

---

Comments: 25 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%8b-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%ae%e0%a6%bf-%e0%a6%aa%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%ae-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%a4%e0%a6%be%e0%a6%b0/#comments
