# ভালো থেকো অনির্বাণ

- Author: [সুপর্ণা ফাল্গুনী](https://sonelablog.com/author/suparna-falguni/)
- Published: 2021-01-24T18:00:14+00:00
- Updated: 2021-02-07T18:05:52+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%8b-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a3/

---

 

হয়তো তোমার যোগ্য হতে পারিনি তাইতো শপথের বৈধতা- নির্বাচনী ইশতেহারের মতো ভেঙে দিলে;  
তোমার হৃদয়ের আসন পেতে অলিখিত মনোনয়নপত্রে-  
মনের সর্বস্ব গচ্ছিত রেখে ছিলাম;  
সেখানে কম যোগ্যতাসম্পন্ন হয়েও শুধুমাত্র মিথ্যের কারসাজিতে-  
রাতের আঁধারে মসনদ দখল করে নিলো লিখিত চুক্তিপত্রে।  
একশত আটটি নীলপদ্মে- মাল্যদানে বাধিত করিনি;  
সমুদ্র মন্থনে হলাহল পানে সর্বাঙ্গের নীল খামে বার্তা সংস্থার বাহক হতে বলিনি।  
প্রেমকে বেসাতি করে- নির্বাচিত প্রার্থীনির পোস্টারে ছেয়ে দিলে তোমার মনের অলিগলি;  
তোমার বুকের পাঁজরে প্রবেশাধিকারে সিলগালা করে দিলে- নিষেধাজ্ঞা আরোপে।  
তোমার মনের সিংহাসন-জয়ী প্রার্থীনিকে নিয়ে-  
ভালো থেকো অনির্বাণ।

 

ছবি-গুগল

রচনাকাল-২২শে জানুয়ারী ২০২১

---

Comments: 27 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%8b-%e0%a6%85%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%be%e0%a6%a3/#comments
