# ভালোলাগে ভাল্লাগেনাকে

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2019-07-11T08:21:47+00:00
- Updated: 2019-07-11T09:09:18+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%97%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%87/

---

 

এই ঘন-ঘোর বর্ষা-মাদলে  
ঊন-বিষ নিপাট-আলাভোলা ভাল্লাগেনাকে ভালই লাগে,  
নিবিড় সানুনয় সান্নিধ্যময়তার নকশীকাঁথা জড়িয়ে;

নেই, সর্ষের ঝাল-মুড়ি,  
নেই, ঘাস-শিশিরের হীরে-ঝলকানি,  
নেই, এক ফোটা পাখি,  
দোয়েল-শীসের বিরহ ব্যথার সম্ভ্রম,  
পরী-বুকের উষ্ণ আলিঙ্গন,  
নেই, ভেজা মানি-প্লান্টের উপর্যুপরি উঁকিঝুঁকি;

দেশান্তর সাগরের বাঁধা-দীর্ণ উচ্চকিত-উচ্ছলতা  
অকস্মাৎ ছুড়ে দেয়া লোনা জল ভাল্লাগেনা;

দীর্ঘ আয়না-জলে ভেসে থাকা ভাল্লাগেনাকে দেখে দেখে  
ভালই লাগে, ঠাট্টা-বিদ্রূপের শ্যেন-চোখ এড়িয়ে,  
ভালবাসতে ইচ্ছে করে!!

আত্মবিলাপ-বেহাগের এই পা-টিপে-টিপে চলা বৃষ্টি  
ভাল্লাগেনা, স্বচ্ছ জলের ভিজে-স্নান! তাও-না।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%b2%e0%a6%be%e0%a6%97%e0%a7%87-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%be%e0%a6%97%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a7%87/#comments
