# ভালোবেসে বুকে তুলি বীজগণিতের সূত্রে

- Author: [নাজমুল হুদা](https://sonelablog.com/author/nazmul-hoda/)
- Published: 2019-11-30T13:51:48+00:00
- Updated: 2019-11-30T13:52:20+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%80%e0%a6%9c%e0%a6%97%e0%a6%a3/

---

হয়ত যখন তোমার ভিতর অভিমানী লাভার পূর্বাভাস  
তখনেই তুমি বিদ্যুৎ চমকানোর মতো  
এক নাগাড়ে উচ্চারণ করতে থাকো- জানিনা, জানিনা!

যদি তোমার আমি বরফের মতো গলে যেতে যেতে  
কী হয়েছে?এই কী হয়েছে- বলো আমায় একবার  
তখনও শিলাবৃষ্টির মতো ঝরাতে থাকো- জানিনা, জানিনা!

আবার যখন সেই আমি; একবারেই তোমার আমি  
ক্ষোভায়িত অভিমানী লাভার বিস্ফোরণ ঘটাই মুহূর্তে  
জানিনা তোমাকে ভালোবেসে বুকে তুলি বীজগণিতের সূত্রে-

“জানিনা প্লাস জানিনা হোল স্কয়ার ইকুয়েলটু  
জানিনা টু স্কয়ার প্লাস জানিনা জানিনা প্লাস জানিনা টু স্কয়ার”

নেত্রকোনা, ময়মনসিংহ।  
[উৎসর্গ:-প্রিয় একজন গুণী মানুষকে, ২৯ ই নভেম্বর ২০১৯]

---

Comments: 23 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b8%e0%a7%87-%e0%a6%ac%e0%a7%81%e0%a6%95%e0%a7%87-%e0%a6%a4%e0%a7%81%e0%a6%b2%e0%a6%bf-%e0%a6%ac%e0%a7%80%e0%a6%9c%e0%a6%97%e0%a6%a3/#comments
