# ভালোবাসি

- Author: [ইসিয়াক](https://sonelablog.com/author/rafiqvai/)
- Published: 2020-01-25T02:04:37+00:00
- Updated: 2020-01-25T02:04:37+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf-2/

---

যতবার তোমার সাথে দেখা হয়,  
মনেমনে ভাবি ,বলি,  
”ভালোবাসি” ।  
তোমার চোখে, তোমার ঠোঁটে,  
তোমার ওই রক্তিম দু’গালে,  
মনেহয় একটু আদর করি  
আর বলি কানেমুখে,  
”ভালোবাসি” ।

তোমার মোহমায়ায় আমি এতটাই আবিষ্ট যে,  
দিকহারা নীহারিকার মতো,  
ছুটে যাবো যখন তখন  
তোমার কক্ষপথে।  
তখন আমায় সস্নেহে ধরবে তো ?  
দু’বাহু প্রসারিত করে?

যদি ধরতে না পারো,তাতেও অসুবিধা নেই কোন।  
শুধু ঠেঁটে মৃদু কাঁপন তুলে বললেই হবে,  
”ভালোবাসি” ।

যে কথাটি শত চেষ্টাতে আমি বলতে পারিনি,  
মুখ ফুটে,তুমি বললেই হবে।  
বলবেতো, ”ভালোবাসি” ।

---

Comments: 26 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf-2/#comments
