# ভালোবাসি তোমাকে…

Author: অপু রায়হান
Published: 2019-06-07
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%a4%e0%a7%8b%e0%a6%ae%e0%a6%be%e0%a6%95%e0%a7%87/

প্রিয় সুপর্ণা’দি,  
তোমার সাথে আমার ভালোলাগার সম্পর্ক নয়, ভালোবাসারও না,তবে কি প্রেমের? তাও না।  
তাহলে কি বন্ধুত্বের, তাও না। একটা প্রশান্তির সম্পর্ক।  
একটা গোলাপকে আমরা কেন ভালোবাসি?  
গোলাপের ভিতরে কি কোন কামভাব আছে? তাহলে কেন ভালোবাসি?

বলছি শোন-  
এক অজানা সহজাত টানের কারনেই গোলাপকে ভালোবাসি। গোলাপের ভিতরে বিধাতাই সেই টান দিয়ে সৃষ্টি করেছে।  
ঠিক সেই টানটাই তোমার সাথে আমার।  
এটাকে ভালোলাগা, ভালোবাসা, প্রেম কোনটাই বলতে পারবে না।
