# ভালোবাসা

- Author: [প্রিন্স মাহমুদ](https://sonelablog.com/author/pmahm/)
- Published: 2013-09-18T05:53:32+00:00
- Updated: 2013-09-18T05:53:32+00:00
- Category: [কবিতা](https://sonelablog.com/category/literacy/poetry/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be/

---

ভালোবাসা আছে মিশে  
পড়ে থাকা যন্ত্রনার পাপোষে  
ভালোবাসা আছে চাতক বিষে  
পৃথিবীর জমিনে , অনাবাদী মাটিতে  
সবুজ ফসলে , প্রাকৃতিক আপোষে  
শহরের ল্যাম্পপোস্টে কখনোবা  
হলুদ রঙের বিষণ্ণ সানাই ভাসে ।

হাহাকার কিংবা বিষণ্ণতা  
ভালোবাসার আরেক নাম  
জাগ্রত এই তৃষ্ণায় কখনোবা  
থেকে যায় প্রতিশ্রুতির দাম ।

চাওয়া পাওয়ার হিসেবগুলোয়  
প্রিয় সুখ প্রিয় দুঃখ আর  
আবেগের মেলবন্ধন  
কখনো নীল আকাশ  
কখনোবা কালো মেঘ  
তৃষ্ণার নেই ক্ষয় , নেই পূরণ ।

ভালোবাসা অমর অক্ষয়  
ভালোবাসা রঙ বেরঙের  
বেদনার জমাট ব্যথা বয়  
বিরহ বেদনা কখনোবা  
আত্মঘাতী প্রবন হয় ।

প্রিন্স মাহমুদ

---

Comments: 18 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be/#comments
