# ভালোবাসা

Author: সাখিয়ারা আক্তার তন্নী
Published: 2019-10-23
Category: একান্ত অনুভূতি
URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-3/

আচ্ছা,  
আমায় বলবে তুমি ভালবাসা কি?  
শরীরের বুঝি তার বহিঃপ্রকাশ!

তুমি ছুঁয়ে দিলে তাকে ভালোবাসা বলে?  
তুমি ছুঁয়ে দিলে নাকি জাত ধর্ম চলে যায়।  
তবে কি সমাজ, সংসার আমায় অচ্ছুৎ ভেবে দূরে ঠেলে দিবে?  
আমার যে ভয় হয়!  
ঈশ্বর কি আমায় নরকে দেবেন?

আচ্ছা ভালোবাসলে বুঝি হিংসে হয়!  
তোমার সে নাম না জানা প্রেমিকাকে আমার বড্ড হিংসে হয়,  
যাকে তুমি এখন ভালোবাসো  
ইচ্ছে হয় তাকে আছরে,কামড়ে শরীরের জ্বালা জুরোই।

কতোটা অবুঝ আমি,  
ধরেই নিয়েছি আমি ছাড়া তুমি আর কারও হতেই পারো না  
ভুলেই গেয়েছিলাম আমি তোমার দাসত্বের শিকলে বাঁধা হলেও,  
তুমি আমার নও।

তুমি হয়তো সে দিন অমন করে না বললে,  
কোনোদিন হয়তো বিশ্বাস করতামই না,  
তুমি অন্য করো।

সে যাই হোক;  
বলবে আমায় ভালবাসা কেমন করে হয়,  
আর কি করেই বা হারিয়ে যায়!

আমি জানি না ভালোবাসলে কোথায় যন্ত্রনা হয়,  
শরীরে?  
নাকি মনে?  
ভুল বলছি হয়তো,  
তাই না!

ভালোবাসলে শরীরে বা মনে কোথাও যন্ত্রনা হয় না,  
অন্তত বিজ্ঞান তো তাই বলে।  
ভালোবাসলে যন্ত্রনা হয় মস্তিষ্কের নিউরনে।  
ঠিক বুঝে উঠতে পারি না কোথায় যন্ত্রনা হয়,  
বলবে তুমি ভালোবাসা কি করে ভুলে যেতে হয়?
