# ভালোবাসা মানে (পর্ব-০৬)

Author: শামীনুল হক হীরা
Published: 2021-04-18
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a6%e0%a7%ac/

ভালোবাসা মানে শুধুই টাকা শুধুই টাকা,  
ভালোবাসা মানে ঘোরার ছলে পকেট ফাঁকা।  
ভালোবাসা মানে টাকার কাছে হেরে যাওয়া,  
ভালোবাসা মানে না পেয়েও সবই পাওয়া।  
ভালোবাসা মানে স্বার্থ ফুরালে কেটে পড়া,  
ভালোবাসা মানে বেঁচে থাকতে আবার মরা।  
ভালোবাসা মানে শুধু শুধুই ভুল বোঝা,  
ভালোবাসা মানে অন্ধকারে আলো খোঁজা।  
ভালোবাসা মানে দড়িতে একপায়ে দাঁড়ানো,  
ভালোবাসা মানে তপ্ত বালিতে হাত বাড়ানো।
