# ভালোবাসা মানে (পর্ব-০৩)

Author: শামীনুল হক হীরা
Published: 2021-04-12
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a6%e0%a7%a9/

ভালবাসা মানে হল বিন্দু বিন্দু ভাব,  
ভালবাসা মানে হল ধৈর্য্যের অভাব।  
ভালবাসা মানে হল মরা গাছেতে ফুল,  
ভালবাসা মানে হল হারানো সব কূল।  
ভালবাসা মানে হল মনেতে ভ্রমর অলি,  
ভালবাসা মানে হল অসময়ে ঝরা কলি।  
ভালবাসা মানে হল এক বুক আশা,  
ভালবাসা মানে হল নির্মম হতাশা।  
ভালবাসা মানে হল আনন্দের সহযাত্রী,  
ভালবাসা মানে হল নিদ্রাহীন সব রাত্রি।  
ভালবাসা মানে হল জীবনে বসন্তের ফাগুন,  
ভালবাসা মানে হল সুখেতে দুঃখের আগুন।
