# ভালোবাসা মানে (পর্ব-০২)

Author: শামীনুল হক হীরা
Published: 2021-02-27
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%aa%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac-%e0%a7%a6%e0%a7%a8/

# ভালবাসা মানে (পর্ব-০২)

– [শামীনুল হক হীরা](https://www.bangla-kobita.com/samim100/)

ভালবাসা মানে হল অবিশ্বাসের ব্যস্ত নদী,  
ভালবাসা মানে হল জমানো কান্না নিরবধি।  
ভালবাসা মানে হল পুরো অভিনয়,  
ভালবাসা মানে হল সময় অপচয়।  
ভালবাসা মানে হল ছলনা আর নষ্ট স্মৃতি,  
ভালবাসা মানে হল নাটক আর প্রেমপ্রীতি।  
ভালবাসা মানে হল হাসি ভরা মুখ,  
ভালবাসা মানে হল স্বর্গ ভরা সুখ।।
