# ভালোবাসা ভাল না

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2016-07-24T02:13:45+00:00
- Updated: 2016-07-24T04:21:04+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a8%e0%a6%be/

---

বলছিনা ভালোবাসতে হবে, বলছিনা কাছে আসতে হবে,  
বলছিনা অনেক নৌকায় পা রাখা যাবে না!  
কাজলচোখের আয়নাজলে স্মৃতি হাতড়ে হাসতে হবে;

কথা হবে না, দেখা হবে না  
বুকে জড়িয়ে চুমুও না, হৃদয়ে হৃদয়ও জড়াবো না,  
চোরা স্নানে একান্তে একাত্ম হবো না;

তবুও  
প্রজাপতি হয়ে ফুল ফুটবে ফুলেরা গন্ধ বিলাবে,  
কোকিল ডাকা বসন্তে নীলাকাশ হাসবে;

শিশির ভেজা গোলাপ যেমন আছে তেমন থাকুক  
পাহাড়ের কোলে চাঁদের জ্যোৎস্না যেমন আছে তেমনই থাকুক;  
আহ্লাদি ভালোবাসা নদীর বাঁকে বাঁকে ঝরে পড়ুক,  
মন্বন্তরেও ভালোবাসা ভালোবেসেই বাঁচুক।

মেধায় স্বভাবে ভূমিকম্পের মত কেঁপে কেঁপে ওঠা ভালোবাসা  
শুধুই লোভায়, প্রাকৃতিক সারল্যের জটিল যন্ত্রণায়;

---

Comments: 58 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%a8%e0%a6%be/#comments
