# ভালোবাসা-ভালোবাসা

- Author: [ছাইরাছ হেলাল](https://sonelablog.com/author/sairashelal/)
- Published: 2017-06-03T14:02:08+00:00
- Updated: 2017-06-03T14:02:08+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be/

---

আমার তখন সতের, তুমি আমার শিক্ষিকা, বিয়াল্লিশে,  
সেই-ই থেকে শুরু, আজও বয়ে যাচ্ছে জলপাই বনে।  
এ যেন একালের রহিম-রূপবান!  
তোমার তখন চার সন্তান (স্বামী সহ), সে এক মহা বিপত্তি!

তখন তোমার চুয়ান্ন, আমি ঝড়ো ঊনত্রিশে,  
সময়ের বহু-ফোড় এড়িয়ে বড় সন্তান ফেলে বাকি তিনটি নিয়ে  
আহা, সে কী এক উত্তপ্ত উন্মাদনায় গাঁটছড়া বাঁধলে;  
নক্ষত্রের উজ্জ্বল উদ্ভাসে পথের মোড় আলোকিত করে;

আমি এখন ঊনচল্লিশে, ফরাসি কর্ণধার,  
তুমি চৌষট্টিতে, ফার্স্ট লেডি এখন।

****************************************

To  
France President——— Emmanuel Macron

---

Comments: 33 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be/#comments
