# ভালোবাসা, ডাকপিয়ন ও চিঠি

Author: জাহাঙ্গীর আলম অপূর্ব
Published: 2021-09-03
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%a1%e0%a6%be%e0%a6%95%e0%a6%aa%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%a8-%e0%a6%93-%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%a0%e0%a6%bf/

# ভালোবাসা

# – [জাহাঙ্গীর আলম অপূর্ব](https://www.bangla-kobita.com/jahangiralam123/)

জীবন বাঁচে ভালোবাসা ভালো লাগা তরে  
ভালোবাসা বিহীন জীবন ধুঁকে ধুঁকে মরে।  
ভালোবাসা পরম নদী  
নিঃস্বার্থ হয় গো তা যদি।  
ভালোবাসা দিলে মেলে ভালোবাসা তবে  
ভালোবেসে সৃষ্টিকর্তা বানিয়েছে সবে।

ধরার বুকে জীবে সেবা জীবে দয়া দিলে  
ধরার বুকে থেকে প্রভুর দেখা তবে মিলে।  
ভালোবাসা দিলে আপন  
তাদের সাথে জীবন যাপন।  
ভালোবাসার পরশ পেলে প্রাণের সঞ্চার আসে  
ভালোবাসা নেই সেজনই দুখের ভেলায় ভাসে।

গাছের সঙ্গে পাতার প্রেমে অলির সঙ্গে মধুর  
সখীর সঙ্গে সখার প্রেমে বরের সঙ্গে বধুর।  
নদীর সঙ্গে সাগর প্রেমে  
পলি সঙ্গে  নদীর হেমে।  
সব জিনিসে ভালোবাসার লাগে আছে ছবি  
ভালোবাসা কেন্দ্র করে কাব্য রচে কবি।

রচনাকালঃ  
২৪/০৭/২০২১

৪+৪+৪+২  
৪+৪  
৪+৪+৪+২ স্বরবৃত্ত ছন্দ  
————————————————  
ডাকপিয়ন ও চিঠি  
জাহাঙ্গীর আলম অপূর্ব

মুঠোফোনের প্রেমে পড়ে  
চিঠির চলন নাই,  
বসে বসে ডাক পিয়নে  
মাগনা হাওয়া খাই।

আগের যুগে চিঠির চলন  
নেই তুলনা তার,  
ক্ষুদে বার্তার জন্য তবে  
দেয় না চিঠি আর।

সুন্দর ভাষা দিয়ে রে ওই  
চিঠি লেখা হয়,  
ডাক পিয়নই ডাক ঘরেতে  
চিঠিবিহীন রয়।

মুঠোফোনে কথা বলা  
মুঠোফোনই সব,  
বর্তমান ওই চিঠি খানা  
রহম করো রব।

আগের যুগে চিঠি দিয়ে  
হয়তো সকল কাজ,  
এখন চিঠি দিতে গেলে  
লাজ লাগে ভাই লাজ।

রচনাকালঃ  
২৩/০৭/২০২১

স্বরবৃত্ত ছন্দ- ৪+৪/৪+১
