# ভালোবাসার বাসা বদল

- Author: [এস.জেড বাবু](https://sonelablog.com/author/s-z-babu/)
- Published: 2019-12-14T03:55:20+00:00
- Updated: 2019-12-14T03:55:20+00:00
- Category: [একান্ত অনুভূতি](https://sonelablog.com/category/misc/personal/)
- URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2-2/

---

পরিবর্তনেই পরিবর্ধন হয়  
পরিকল্পনা হয় পরবর্তীর,  
নিত্য নিয়মে নীতি নব্যতায়  
চির সত্য বিধান সৃষ্টির।

সময় পরিবর্তনে জোয়ার ভাটা  
কালের পরিবর্তনে ঋতূ,  
পরিবর্তনের চক্রে কিশোরী কন্যা  
পরিবর্তিত নব- বধূ।

বদলেছে নাক বদলেছে মুখ  
পরিবর্তিত বাঁকা হাসি,  
যেমন  
আখের পরিবর্তনে মিস্টি চিনি  
বাঁশের পরিবর্তনে বাঁশি।

কিছু পরিবর্তন নিত্য প্রয়োজনে  
কিছু পরিবর্তন নিয়মের,  
কিছু পরিবর্তন গড়ে সভ্যতা  
কিছু পরিবর্তন ধ্বংসের।

গতির পরিবর্তনের বাতাসের চল  
ঝড় হয়ে উঠে সর্বনাশ,  
উচ্চতার পরিবর্তনে মৃদুমন্দ ঢেউ  
গর্জনে ডাকে জলোচ্ছাস।

তোমার পরিবর্তনে আমি হচকিত  
শংকিত পরিবর্তনের ধারায়,  
অজানা কারনে হটাৎ পরিবর্তনে  
অ-বিশ্বাস আর অবহেলায়।

পরিবর্তন হবে আমার জগতেও  
পরিবর্তিত হবো আমি,  
পরিবর্তন নেই হৃদয়ের আকাশে  
অপরিবর্তিত স্বপ্নচারিনী।

কত নদীর বুকে নতুন চর  
কত বসতি গহীন জলে,  
ভালোবাসা তোমাতে ভালই যাচে  
ভালোবাসার বাসা বদলে।

---

Comments: 28 — https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be-%e0%a6%ac%e0%a6%a6%e0%a6%b2-2/#comments
