# ভালোবাসার তাবিজ

Author: নাজমুল হুদা
Published: 2019-10-31
Category: কবিতা
URL: https://sonelablog.com/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8b%e0%a6%ac%e0%a6%be%e0%a6%b8%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a4%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%9c/

চোখে চোখে হঠাৎ বললো, রাগ করছো?

কিছু কিছু রাগের ব্যাখা না করা ভালো  
মনে মনে রাগের উৎপত্তি জানতে এসো

অস্থির এক লাজুকতায় বললো, ক্যান ?

অক্টোপাসের মতো জড়িয়ে আমায়  
আবার তুমি ভালোবাসতে শিখবে  
ভালোবাসার জন্য শুধু ভালোবাসায়  
রাগ; তো কামিয়াবী তাবিজ জানবে।

নেত্রকোনা, ময়মনসিংহ।
